ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ম্যাচের দুই দিন আগেই স্কটল্যান্ডের কোচ জানিয়েছিলেন যে, তারা বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমানের কাতারেই রাখে। নিজেদের সেরাটা খেললে বাংলাদেশকে তারা হারাবেই। স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েতজারের কণ্ঠেও ছিল একই সুর। ম্যাচ শেষে তাদের কথাগুলোই সত্য হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে যাত্রা শুরু করল তারা।

আর তাই হলো। স্কটিশদের দেওয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ১৩৪ রান। ৬ রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছিল স্কটল্যান্ড। ৫৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ৫১ রানের জুটি গড়েন ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট। গ্রিভস ২৮ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়াট করেন ১৭ বলে ২২ রান। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে ওপেনার জর্জ মানসির ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে স্পিনার মেহেদি হাসান ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২টি করে উইকেট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ