পাঞ্জাবের মোগার কাছে শুক্রবার (২১ মে) ভোরে ভেঙে পড়ে মিগ-২১ বিমানটি। মারা গেছেন বিমানের পাইলট অভিনব চৌধুরী। বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ বিমানটি নিয়ম মাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে।
জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে পাঞ্জাবের মোগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়েছে।


















