ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র্র্রণালয়ের দাপ্তরিক কাজের সুবিধার্থে ছয় কর্মকর্তাকে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (১৭ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব সারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে দাপ্তরিক কাজের সুবিধার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিতভাবে বদলি বা পদায়ন করা হলো।’

নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা-১ শাখার মো. মেজবাউল হোসেন ও নার্সিং সেবা-২ অধিশাখার উপসচিব মিনা মাসুদ উজ্জামানকে যথাক্রমে নার্সিং সেবা-২ শাখা এবং প্রবা-১ অধিশাখায় বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য-১ অধিশাখার উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় এবং জনস্বাস্থ্য-২ অধিশাখা উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে জনস্বাস্থ্য-১ অধিশাখায় বদলি করা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের সংযুক্ত হাসপাতাল অনবিভাগের উপসচিব বেগম আছিয়া খাতুন ও মো. আলমগীর কবিরকে যথাক্রমে স্বাস্থ্য-১ শাখা এবং আইন-১ ও ২ শাখায় বদলি করা হয়েছে।

যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ