সোমবার (১৭ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব সারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে দাপ্তরিক কাজের সুবিধার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিতভাবে বদলি বা পদায়ন করা হলো।’
নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা-১ শাখার মো. মেজবাউল হোসেন ও নার্সিং সেবা-২ অধিশাখার উপসচিব মিনা মাসুদ উজ্জামানকে যথাক্রমে নার্সিং সেবা-২ শাখা এবং প্রবা-১ অধিশাখায় বদলি করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য-১ অধিশাখার উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় এবং জনস্বাস্থ্য-২ অধিশাখা উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে জনস্বাস্থ্য-১ অধিশাখায় বদলি করা হয়েছে।
এছাড়া মন্ত্রণালয়ের সংযুক্ত হাসপাতাল অনবিভাগের উপসচিব বেগম আছিয়া খাতুন ও মো. আলমগীর কবিরকে যথাক্রমে স্বাস্থ্য-১ শাখা এবং আইন-১ ও ২ শাখায় বদলি করা হয়েছে।
যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।