ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পেপার অ্যান্ড পাল্প লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৩৪ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) ছিল ৮৭ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৮২ পয়সা।

৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৫ টাকা ১৭ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ