ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত নায়িকা তুষ্টি

করোনায় আক্রান্ত হয়েছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি। গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে তুষ্টি বলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আপাতত বাসায় কোয়ারেন্টাইনে রয়েছি। তেমন কোনো শারীরিক সমস‌্যা অনুভব করছি না, অনেকটা ভালো আছি। সবাই আমার জন‌্য দোয়া করবেন।’

নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুষ্টি জানিয়েছেন ‘আমি অসচেতন, অসচেতন শুটিং ব্যবস্থাপনা ও অনান্য সকল কিছুর জন্য আমাদের এখনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ সবাই সুস্থ থাকুক এটাই চাই।’

লোকনাট্য দলের পিপলস লিটল থিয়েটারের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি তুষ্টির। এই থিয়েটারে প্রথম অভিনয় করেন ‘সিন্ডারেলা’ নাটকে। টিভি নাটকের পাশাপাশি তুষ্টি নাম লিখিয়েছেন বড় পর্দায়। ‘নন্দিত নরকে’, ‘লাল সবুজ’, ‘স্বপ্ন ডানায়’ তুষ্টি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ