ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

করোনার টিকা রপ্তানি সাময়িক বন্ধ করল ভারত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা রপ্তানি সাময়িক সময়ের জন্য বন্ধ করেছে ভারত। বুধবার (২৫ মার্চ) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, নিজেদের চাহিদার যোগান দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে কোভ্যাক্সের ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছে। ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ছয় কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রপ্তানি করেছে যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ