ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা

সারাদেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ