তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে মিরপুর-টেকনিক্যাল রোড। পুরো রাজধানীতেই যানজট নিত্যদিনের একটা চিত্র। মিরপুর টেকিনিক্যাল মোড়ও তার ব্যতিক্রম নয়। তবে বুধবার সকাল ১০টার পর থেকে এই এলাকায় অন্যদিনের চেয়ে বেশি যানজট দেখা যাচ্ছে।
মিরপুর-১ ও গাবতলী থেকে আসা যানবাহনগুলো রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আসাদগেট, ধানমন্ডি ও ফার্মগেট অভিমুখে যানজটের কারণে যেতে পারছে না সকাল থেকে এ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১০টার পর থেকেই তীব্র যানজট শুরু হয়।
সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে ওই এলাকায় যান চলাচাল বন্ধ রয়েছে।
টেকনিক্যাল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অফিস টাইমে এরকম জ্যামের সৃষ্টি হয়। কিন্তু আজকের জ্যামটা একটু বেশি মনে হচ্ছে। দীর্ঘ সময় জ্যাম লেগে আছে। তবে এই জ্যামটা শিক্ষার্থীদের আন্দোলনের জন্য হয়েছে কি না বলতে পারছি না।



















