ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লেখাপড়া করে ও গল্প শুনে মুক্তিযুদ্ধের চেতনা আর রণাঙ্গনের মুক্তিযুদ্ধের চেতনা এক নয়। এদের মধ্যে অনেক পার্থক্য আছে। বিএনপি হচ্ছে রণাঙ্গনের চেতনায় বিশ্বাসী দল। নতুন প্রজন্মকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের কাছে বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরতে হবে।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির যৌথ সভায় তিনি এসব বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছে। তাদের ইচ্ছামতো এই ইতিহাসকে লেখার চেষ্টা করছে। নিজেদের সুবিধামতো এই ইতিহাস তৈরি করছে। ফলে নতুন প্রজন্ম যেমন বিভ্রান্ত হচ্ছে, তেমনি ইতিহাসের মূল জায়গায় কুঠারাঘাত করা হচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা কী ছিল, মুক্তিযুদ্ধে কার কী অবদান ছিল, কারা ক্ষতি করেছে, কারা যুদ্ধ করেছে তার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এটা তো মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল না। আজ দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে, ন্যায়বিচার পরাভূত হয়েছে। কিন্তু যে জাতি নিজেদের সঠিক ইতিহাস জানে না সেই জাতির টেকসই উন্নয়নও ঘটে না।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি অনেক আগে থেকে কাজ করতে শুরু করেছে। এর মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন, বিচারহীনতা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে তা ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা দেবে। এর মাধ্যমে জনগণকে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির সদস্যসচিব আব্দুস সালামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস, বরিশাল বিভাগ, স্বরচিত কবিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সেলিমা রহমান, মিডিয়া কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রকাশনা কমিটির আহ্বায়ক আব্দুলস্নাহ আল নোমানসহ বিভিন্ন কমিটির ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, আব্দুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আমানউলস্নাহ আমান, মিজানুর রহমান মিনু, ইসমাইল জবিউলস্নাহ, বিজন কান্তি সরকার, আব্দুল হাই শিকদার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ