ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

রহস্যজনক মৃত্যু হয়েছে ভারতীয় অভিনেত্রীর

রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে দক্ষিণী অভিনেত্রী জয়শ্রী রামাইয়ার। সোমবার দুপুরে বেঙ্গালুরুর একটি বৃদ্ধাশ্রমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

সূত্রের খবর অনুযায়ী, ‘সন্ধ্যা কিরণ’ নামে ওই বৃদ্ধাশ্রমে অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন তিনি। সূত্রের খবর, গত রবিবার রাতেই মৃত্যু হয় তাঁর।

কন্নড় ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে মূলত পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। মনে করা হচ্ছে, মানসিক হতাশা থেকেই আত্মঘাতী হয়েছেন তিনি। ফেসবুকে ডিপ্রেশন নিয়ে পোস্ট করেছিলেন জয়শ্রী। গত বছরের ২২ জুলাই ‘পৃথিবী ছেড়ে চলে যাওয়ার’ কথা লিখেছিলেন তিনি। পরবর্তী সময় সেই পোস্ট মুছে দিয়েছিলেন। আরও একটি পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন সুস্থ এবং ভাল রয়েছেন তিনি ।

সূত্র: আনন্দবাজার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ