ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন

আইসিবির লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থ বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এবং লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

এছাড়া যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই, তাদের লভ্যাংশ নির্ধারিত সময়ের ভিতর প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।যার ৫ শতাংশ নগদ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ