ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকেও ফ্লাইট যাবে না সৌদি

মহামারি করোনার সংক্রমণ রোধে সৌদি আরব এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। দেশটির নিষেধাজ্ঞার কারণে আজ সোমবার থেকে বাংলাদেশ বিমানও জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।’

প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের করোনা সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি সরকার। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

একই সঙ্গে স্থল ও জলপথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ