ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

৫৯ বছর আগের রেকর্ড ছুঁলেন রোনালদো

সিরি-এ’র ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে একই ক্যালেন্ডার বর্ষে অন্তত ৩৩টি গোল করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পারমার বিরুদ্ধে লিগের ম্যাচে জোড়া গোল করার সুবাদে ওমন সিভরির ৬৯ বছর আগের রেকর্ড ছুঁয়ে ফেলেন জুভেন্টাসের পর্তুগীজ তারকা।

সিরি-এ’র অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাস ৪-০ গোলে উড়িয়ে দেয় পারমাকে। ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই অর্ধে একটি করে গোল করেন তিনি। ম্যাচে দু’টি গোলের সুবাদে ২০২০ সালে সিরি-এ’তে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ৩৩টি, যা ইতালিয়ান লিগের ইতিহাসে একই ক্যালেন্ডার বর্ষে করা যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ গোল সংখ্যা।

এই রেকর্ডে রোনালদো ছুঁয়ে ফেলেন সাবেক জুভেন্টাস ফরোয়ার্ড ওমর সিভরির ১৯৬১ সালে করা রেকর্ড। সিভরি সেবছর লিগে মোট ৩৩টি গোল করেছিলেন।

রোনালদোর সামনে রয়েছেন কেবল গানার নর্দাল ও ফেলিস বোরেল। গানার ১৯৫০ সালে সিরি-এ’তে ৩৬টি গোল করেন। বোরেল ১৯৩৩ সালে লিগে ৪১টি গোল করেন।

গানারকে ধরার সুযোগ থাকলেও বোরেল সম্ভবত এবছর রোনালদোর ধরাছোঁয়ার বাইরেই থাকতে চলেছেন। কেননা চলতি বছরে আর মাত্র একটি লিগ ম্যাচ খেলতে চলেছে জুভেন্টাস ২৩ ডিসেম্বর ফিওরেন্তিনার বিরুদ্ধে সেই ম্যাচে হ্যাটট্রিক করলে রোনালদোর এবছর গোলসংখ্যা দাঁড়াতে পারে ৩৬।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ