ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত

শুক্রবার ছুটির দিনে ঘুরতে বের হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজমির খান ও আমির হোসেন) । ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে দুজন ঘুরতে বের হয়েছিলেন। ফেরার পথে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা কাভার্ড্যানের ধাক্কার দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ