ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৪:০০ পূর্বাহ্ন

হামলার আশঙ্কায় পাকিস্তানে ‘উচ্চ সতর্কতা’

পাকিস্তান সেনাবাহিনী ভারতের সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বুধবার পাকিস্তানি গণমাধ্যম ডনকে এমন তথ্য জানিয়েছেন কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ডনের প্রতিবেদনে ওই কর্মকতাদের বরাতে বলা হয়েছে, লাদাখ ও ডোকলামে ‘অপমানজনক পরাজয়ের’ পর ভারত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) ওপর ও পুলওয়ামার বিদ্যমান সীমান্তের অপর পাশে পাকিস্তানি অংশে আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরর শেষ দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী।

তখন ওই হামলাকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে অভিহিত করেছিল তারা; অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত করা হয়েছে, আশেপাশে ক্ষয়ক্ষতি হয়নি।’ কিন্তু সে সময় কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে ভারতের হামলার এ দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ