ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

বোমা নিষ্ক্রিয় করতে উত্তরায় পুলিশ

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিষ্ক্রিয় করছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে বোমার অবিস্ফোরিত বোমাগুলোর সন্ধান পায় পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, এখনো বিস্তারিত বলতে পারছি না। ঘটনায় ওই বাড়িতে ডিসপোজাল ইউনিট ও ডিবির টিম কাজ করছে।

সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামার পাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবিস্ফোরিত বোমাগুলো উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ