ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন

দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা সফল অস্ত্রোপচারের পর দ্রুতসুস্থ হয়ে উঠেছেন। বর্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুক জানিয়েছেন দু-একদিনের মধ্যেই সাবেক এই তারকা ফুটবলারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

তিনি বলেন, মঙ্গলবার ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন, যা খুবই ভালো লক্ষণ।

তবে মস্তিস্কে জমাট বাঁধা রক্ত ৮০ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে বের করার পর থেকে, অবিশ্বাস্যভাবে প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা। হাসাপাতালের সামনে সাংবাদিকদের এমনটাই নিশ্চিত করেছেন স্নায়ু বিশেষজ্ঞ লিয়োপোলদো লুক।

এদিকে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তীকে এক নজর দেখতে প্রতিদিনই হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন ভক্তরা। অন্যদিকে ম্যারাডোনার ছেলে ইতালিতে থাকা বড় দিয়েগো জুনিয়র বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাঁর পক্ষে এই মুহূর্তে বুয়েন্স আয়ার্সে যাওয়া সম্ভব নয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ