ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জিল্লুর রহমান ( ৫২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকাল ৭টার দিকে জেলা সদরের অদুরে চৌয়ারাসংলগ্ন ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর নগরীর ২৫ নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাষ্টারের ছেলে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চত করে জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জেনেছি- মোটরসাইকেলে আসা ১০/১৫ জন লোক জিল্লুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে চলে যায়। এ সময় তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি- জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়। এর পর থেকে তাকে খুন করার চেষ্টা চলে।

হাসপাতালে অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি।

এখনো কোন মামলা না হলেও আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ