বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজ। যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে হাসির মিষ্টি একটা মেয়ের মুখ। বলিউড জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই অভিনেত্রী।
বলিউডের সান সাইন গার্ল জ্যাকলিন ফার্নান্ডেজ সব সময়ে পজিটিভ ভাইব নিয়েই থাকেন। সদা হাস্যময় নায়িকা প্রতিটি পুরুষের স্বপ্ন সহচরী। দেশভর এই শুভক্ষণে নিজের এক স্টাফ মেম্বারকে একটি গাড়ি উপহার দিয়েছেন। সূত্রের খবর দশেরার শুভ মুহূর্তে তিনি এক সদস্যকে চমকে দিয়েছেন, যিনি বলিউডে পা রাখার সময় থেকেই জ্যাকলিনের সঙ্গে আছেন।
এতদিনের বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতার স্বীকৃতি বলেই অনেকে মনে করছেন। কিন্তু তিনি জানতেন না গাড়িটি কবে ডেলিভারি দেয়া হবে। এই কারণেই ট্রাফিক সার্জেন্টের বেশে দেখতে পাওয়া গিয়েছে জ্যাকলিনকে। কেননা তার ছবির সেটে সেই সময়ে উপস্থিত ছিলেন জ্যাকলিন। কারটি সারপরাইজিংলি সেটেই ডেলিভারি দেয়া হয়েছে।
এর আগে জ্যাকলিন তার মেকআপ আর্টিস্টকেও একটি উপহার দিয়েছিলেন। সবার প্রতিই তিনি দয়ালু নিজের কর্মীদের প্রতি বিশেষ যত্নবান হিসাবেও তিনি যথেষ্ট পরিচিত।



















