ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮:০১ অপরাহ্ন

দ্বিতীয় দিনের মতো দুদকের মুখোমুখি স্বাস্থ্যের সাবেক ডিজি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান দলের প্রধান শেখ মো. ফানাফিল্যা’র নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। সংস্থাটির পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (১২ আগস্ট) তাকে মাস্ক ও পিপিই ক্রয় দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই জিজ্ঞাসাবাদ শেষে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, দায়িত্বপালনকালে কোনো দুর্নীতি করিনি। আমি সৎ, দক্ষ,সজ্জন ও মেধাবী হিসেবে কাজ করে গেছি।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে মাইক্রোক্রেডিট, এমএলএম ব্যবসা ও হাসপাতালের নামে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে গত ৬ আগস্ট সাবেক ওই স্বাস্থ্য কর্মকর্তাকে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন