ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

‘ব্যাটম্যান’ খ্যাত জোয়েল সুমাচার আর নেই

ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের চলচ্চিত্র পরিচালক জোয়েল সুমাচার। প্রায় এক বছর ক্যান্সারের সঙ্গে লড়ে গতকাল সোমবার (২২ জুন) নিউইয়র্কে মৃত্যুবরণ করেন ‘ব্যাটম্যান’ খ্যাত এই নির্মাতা। মৃত্যুকালে এই তার বয়স হয়েছিল ৮০ বছর।

কর্মজীবনের শুরুতে কস্টিউম ডিজাইনার ছিলেন জোয়েল সুমাচার। নব্বইয়ের দশকে ‘সেন্ট এলমোজ ফায়ার’ সিনেমার সাফল্যের পর সবার নজরে আসেন তিনি।

এরপর তিনি ‘ব্যাটম্যান ফরেভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘টাইগারল্যান্ড’, ‘ফোন বুথ’, দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’, ‘ফলিং ডাউন’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন