ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:১১ অপরাহ্ন

ভালভ বাকি স্টিম ডেক সরবরাহ করবে বছরের শেষে

হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস স্টিম ডেকের বাকি চালানও বছরের শেষে সরবরাহ করবে ভালভ। ফলে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাদের হাতে শিগগিরই ডিভাইস চলে আসবে। প্রতিষ্ঠানটির দাবি, বছরের শেষ নাগাদ তারা সব চাহিদা পূরণ করতে পারবে। খবর এনগ্যাজেট।

ভালভ জানায়, তাদের অনেক সরবরাহ চেইন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে এবং এ কারণে তারা উৎপাদন বাড়াতে পারছে। প্রতিষ্ঠানটি কিছু সরবরাহের সময়সীমা বছরের তৃতীয় প্রান্তিকে স্থানান্তর করেছে।

এছাড়া বাকি ডিভাইসগুলো চতুর্থ প্রান্তিকে সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। যারা একটি স্টিম ডেকের চাহিদা দিয়েছে তারা ছুটির মৌসুম শুরুর আগেই তাদের ডিভাইস পেয়ে যাবে বলে জানা গিয়েছে। চলতি বছরের ডেলিভারি শিডিউল শেষ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ২০২৩ সালের শুরুতে নতুন সূচি যুক্ত করছে।

প্রতি সপ্তাহে স্টিম ডেক ডিভাইস বাজারজাত বা সরবরাহের সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয়ার এক মাসের মাথায় নতুন তথ্য প্রকাশ্যে এল। চিপ সংকটের কারণে যখন প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্সের উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে তখন ভালভের এ তথ্য অনেকটাই ইতিবাচক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ