ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

ইলেকট্রনিক পণ্যের বিবরণ প্যাকেজিংয়ের কোডে থাকবে

ইলেকট্রিক পণ্যের প্যাকেজিংয়ের গায়ে কিউআর কোড যুক্ত করার নিয়ম চালু করেছে ভারত সরকার। কিউআর কোডটিতে পণ্য সম্বন্ধীয় যাবতীয় তথ্য উল্লেখ থাকবে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারীরা। খবর ইটি টেলিকম।

সম্প্রতি ভারতের ভোক্তা সম্পর্ক মন্ত্রণালয় মেট্রোলজি আইনে একটি নতুন সংশোধনী পাস করেছে। আইন অনুযায়ী, এখন থেকে উৎপাদিত বা আমদানি করা ইলেকট্রনিক পণ্যের প্যাকেজের গায়ে একটি কিউআর কোড যুক্ত করা থাকবে। ভোক্তারা কিউআর কোডটি স্ক্যান করে নিয়ে ভেতরের পণ্যটি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন।

এ বিষয়ে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন (আইসিইএ) জানায়, ইলেকট্রনিক শিল্প খাতের জন্য আইনটি প্রযোজ্য। এর মাধ্যমে ভোক্তারা ডিজিটাল প্লাটফর্মে পণ্যের তথ্য সহজেই যাচাই করে নিতে পারবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ