আগামী ২০ বছরে ২০ হাজার কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আরো ১১টি চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের আভাস দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। টেক্সাসে দায়ের করা নথিসূত্রে এ তথ্য জানা গেছে। খবর দ্য কোরিয়াহেরাল্ড।
প্রস্তাবিত বিনিয়োগের বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি টেইলর ও ম্যানর স্কুলের জেলাগুলোায় আবেদন করা হয়েছে। প্রদেশে ১১টি নতুন চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে করমুক্তির বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১১টির মধ্যে নয়টি টেইলরে ও দুটি কারখানা অস্টিনে স্থাপন করা হবে। অস্টিনে স্যামসাংয়ের একটি বড় চিপ উৎপাদন কেন্দ্র রয়েছে। পাশাপাশি টেইলরে ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগে আরেকটি কারখানা নির্মাণকাজ চলমান।
বিশ্বের অন্যতম মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০ হাজার কোটি ডলার বিনিয়োগের বিষয়টি এখনো নিশ্চিত করেনি। এক বিবৃতিতে স্যামসাং জানায়, বর্তমানে কারখানা স্থাপনের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।
তবে টেক্সাসের কাছে চ্যাপ্টার ৩১৩-এর যে আবেদন করা হয়েছে সেটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি অংশ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে আদৌ কারখানা স্থাপন করা যাবে কিনা সেটি যাচাই করবে স্যামসাং।



















