ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ওয়েব প্লাটফর্মে যুক্ত হতে যাচ্ছে স্ন্যাপচ্যাট

ওয়েব প্লাটফর্মে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে মেসেজ পাঠানোর পাশাপাশি ভিডিও কলে যুক্ত হতে পারবে। খবর টেকটাইমস।

প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য ডেস্কটপ ভার্সনটি চালু করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট প্লাসের সাবস্ক্রিপশন সুবিধাও আনা হবে। বর্তমানে ক্রোম ব্রাউজার ব্যবহারের মাধ্যমে স্ন্যাপচ্যাট ওয়েব ব্যবহার করা যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য ব্রাউজারে ওয়েব ভার্সন চালানোর সুবিধা এবং ভবিষ্যতে ডেস্কটপ অ্যাপও চালু করা হবে।

জুনের দিকে স্ন্যাপচ্যাট প্লাস চালু করা হয়। পরিষেবাটি গ্রহণে ব্যবহারকারীদের প্রতি মাসে ৩ ডলার ৯৯ সেন্ট ফি দিতে হবে। এ পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ আইকন পরিবর্তন, কনটেন্ট ভিউয়ারদের পরিচয় জানাসহ বিভিন্ন অ্যাডভান্সড ফিচার ব্যবহার করতে পারে।

ভবিষ্যতে যে ডেস্কটপ ভার্সন আনা হবে সেটিতে মেসেজিংয়ের বিষয়টিকে বেশি প্রাধান্য দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ