ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ২:০৯ অপরাহ্ন

অবশেষে জয়ের দেখা পেল ভারত

ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি সারতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রোটিয়াদের কাছে হারতে হয়েছে স্বাগতিক ভারতকে।

গতকাল মঙ্গলবার (১৪ জুন) তৃতীয় ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হতো টিম ইন্ডিয়ার। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল সেটা হতে দেননি।

তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর কর তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ রানে জয় পেয়েছে ভারত। এতে করে ২-১ এ সিরিজে ফিরেছে স্বাগতিকরা। শেষ দুই ম্যাচ জিতে এখনো সিরিজ জেতার সুযোগ রয়েছে ভারতের সামনে। তবে সফরকারীদের সিরিজ জিততে প্রয়োজন এক জয়।

ভিষাক্ষাপত্তনতে ভারত আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। এরপর প্রোটিয়াদের ১৯.১ ওভারে অলআউট করে ১৩১ রানে।

ভারতের বোলারদের তোপের মুখে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কেউই ২৯ রানের বেশি করতে পারেননি। হেনরিক ক্লাসেন ২৪ বলে সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া রেজা হেনড্রিকস ২৩, ওয়েন পার্নেল অপরাজিত ২২ ও ডোয়াইন প্রিটোরিয়াস ২০ রান করেন।

বল হাতে হার্শাল ৩.১ ওভারে ২৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর চাহাল চার ওভারে ২০ রান দিয়ে নেন তিনটি উইকেট।

তার আগে ভারতের ইনিংসে উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৯৭ রান তোলেন গায়কোয়াড় ও ইশান। দলীয় এই রানে ব্যক্তিগত ৫৭ রান করে আউট হন গায়কোয়াড়। যা তিনি ৩৫ বলে সাতটি চার ও দুইটি ছক্কায় করেন। এরপর ১২৮ রানে আউট হন শ্রেয়াস আয়ার।

১৪ রান করে ফিরেন তিনি। ১৩১ রানে ইশান আউট হন ৩৫ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫৪ রান করে। অধিনায়ক ঋষভ পন্ত ১৪৩ রানে ফেরেন মাত্র ছয় রান করে। বল হাতে প্রোটিয়াদের ডোয়াইন প্রিটোরিয়াস দুইটি উইকেট নেন ২৯ রানের বিনিময়ে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ