চলতি বছরে সবচেয়ে কম দামে মিলছে অ্যাপলের ম্যাগসেফ ব্যাটারি প্যাক। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে সাশ্রয়ী বিভিন্ন অফারে পণ্যটি ক্রয়ের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের খবরে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীদের যারা অতিরিক্ত পাওয়ার প্লাস ওয়্যারলেস চার্জিং খুঁজছেন, যারা আইফোনের ইকোসিস্টেমে থাকতে চান, ম্যাগসেফ ব্যাটারি প্যাকটি সর্বোত্তম এবং একমাত্র উপায়।
এটি ৯৯ মার্কিন ডলারে কিনতে গেলে বেশ ব্যয়বহুল। কিন্তু অ্যামাজন পণ্যটিতে নিয়মিত মূল্যে ১৯ মার্কিন ডলার ছাড় দিয়ে ৮০ মার্কিন ডলারে বিক্রি করছে; যা এ বছর সবচেয়ে সস্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
ম্যাগসেফ ব্যাটারি প্যাকটি সব আইফোন ১২ ও ১৩ মডেলের পেছনে চৌম্বকীয়ভাবে স্ন্যাপ করে এবং প্রায় ৫ ওয়াট পাওয়ারের সঙ্গে একবার সংযুক্ত হ্যান্ডসেটটি চার্জ শুরু করে। এমনকি এটি আইফোন ১৩ মিনির পেছনেও ফিট করে। তাই এর মাধ্যমে চার্জ দেয়ার সময়ও ফোনের ব্যবহার চালিয়ে যাওয়া যায়।
কেউ যদি তার আইফোন চার্জ করার সময় ব্যাটারি প্যাক প্লাগ ইন করেন তাহলে তিনি ১৫ ওয়াট পর্যন্ত পাওয়ার পাবেন এবং আইফোনের লক স্ক্রিনে তার ফোন ও ব্যাটারি প্যাকের রিচার্জের ট্র্যাক রাখতে পারবেন।



















