ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ব্লক মার্কেটে লেনদেনে প্রথম রেনেটা

আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)ব্লক মার্কেটে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে শুধু রেনেটা লিমিটেডের ২৩৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজকে ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পনির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় রেনেটার। লেনদেন হয় ৫টি কোম্পানির মোট ২৩৭ কোটি টাকার শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

আরও জানা গেছে, কোম্পানিগুলো ২৪ লাখ ২৩ হাজার ৩৫০টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৩৭ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

এছাড়া ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৯৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫৩ লাখ ৫৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ লাখ ১৮ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ