ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

বলিউডে আসছেন শচীন কন্যা সারা

সারা টেন্ডুলকারের বয়স এখন ২৪ বছর। ইনস্টাগ্রামে তিনি সাহসী ও আকর্ষণীয় সব ছবি শেয়ার করেন। যা দেখে বুঁদ হয়ে থাকে অনুসারীরা।

ইনস্টায় তাকে ১৯ লাখের বেশি মানুষ ফলো করে। ইতোপূর্বে আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ প্রোটেইট-এর বিজ্ঞাপনে কাজ করেছেন সারা। সুতরাং বিনোদন জগতে তার আগমনের খবরটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তার জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল গতবছর। শোনা যায় তরুণ ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি শচীন বা সারা কেউই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ