ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

রিয়েলমি ঈদ ক্যাম্পেইন

ঈদুল ফিতর উপলক্ষে দুর্দান্ত ক্যাম্পেইন চালু করেছে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান রিয়েলমি। রিয়েলমি কিনলেই স্বপ্ন পূরণ, ঈদে বাইক আর বালি ভ্রমণ স্লোগানে এ ক্যাম্পেইন চলছে।

রমজান মাস উপলক্ষে ৪ এপ্রিল থেকে চাঁদরাত পর্যন্ত রিয়েলমি স্মার্টফোন কিনলেই থাকছে নিশ্চিত উপহার। এবারের ঈদে গ্রাহকরা যেকোনো রিয়েলমি ডিভাইস কিনলে প্রিয়জনদের সঙ্গে ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের পাশাপাশি স্পোর্টস বাইক জিততে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন যেসব গ্রাহক অন্তত একটি রিয়েলমি ডিভাইস কিনবেন, তারা উপহার হিসেবে ক্যাশব্যাকের পাশাপাশি এক্সক্লুসিভ গিফট বক্স, রিয়েলমি জিটি, নারজো ৫০, সি৩১ স্মার্টফোন, রিয়েলমি স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড, রিয়েলমি টি-শার্ট ও ছাতা জিতে নিতে পারবেন।

আগামী তিন বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফোলিও তৈরিতে কাজ করছে রিয়েলমি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ