ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপ নতুন ফিচার আনছে ফাইল শেয়ারের জন্য

ফাইল শেয়ারের জন্য নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ পরিপ্রেক্ষিতে কোনো ফাইল ডিভাইসে ডাউনলোড বা সার্ভারে আপলোডের জন্য নির্ধারিত সময় দেখানো হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।

মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও ডেস্কটপের বেটা ভার্সনে ফিচারটি যুক্ত করেছে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ফিচারটি চালুর পর ব্যবহারকারীরা ফাইল শেয়ারের জন্য নির্ধারিত সময় দেখতে পারবেন। সেটা হোক আপলোড বা ডাউনলোড। এর আগে হোয়াটসঅ্যাপ ডেস্কটপের জন্য ফিচারটি চালু করা হয়েছিল।

শুধু বেটা ভার্সন ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করায় সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এটি দেখা যাবে না। যারা ফিচারটি দেখতে পারবেন না, তাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। সম্প্রতি মেসেজিং প্লাটফর্মটি ২ গিগাবাইট আকৃতির মিডিয়া ফাইল শেয়ারের সুবিধা চালু করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ