ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন

পাসওয়ার্ড নিরাপদ রাখতে যা করনীয়

বর্তমানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মেও অ্যাকাউন্টের নিরাপত্তায় আমরা কঠিন পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করি।

নিরাপত্তা বিশেষজ্ঞরাও অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন; কিন্তু ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করে কি সত্যি নিরাপদ থাকা যায়?

গবেষকরা বলছে, পাসওয়ার্ডে ছোট-বড় অক্ষরের পাশাপাশি সংখ্যা বা বিভিন্ন চিহ্ন যোগ করলেও সেগুলোর তথ্য জানতে বেশি সময় লাগে না হ্যাকারদের।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, সাইবার হামলার হুমকি বৃদ্ধির পরও ২০২১ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হচ্ছে ১২৩৪৫৬।

এরপরই রয়েছে যথাক্রমে ১২৩৪৫৬৭৮৯, ১২৩৪৫। সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া পাসওয়ার্ডের তথ্য জানতে হ্যাকারদের প্রয়োজন হয় মাত্র এক সেকেন্ড।

তাহলে নিরাপদ পার্সওয়ার্ড কীভাবে লিখবেন। এ বিষয়ে হাইভ সিস্টেমস জানিয়েছে, পাসওয়ার্ড যত বড় হবে, ততই নিরাপদ। তবে এ জন্য অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু করতে হবে। একই পাসওয়ার্ড একাধিক ওয়েবসাইটে ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ