ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২:৫০ অপরাহ্ন

রানু মণ্ডলের সঙ্গে গাইলেন হিরো আলম

শনিবারই দুই বাংলার শীর্ষ গণমাধ্যমগুলোতে ভূবন বাদ্যকরের সঙ্গে দ্বৈত গান গেয়ে খবর হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সে রেশ না কাটতেই এবার জানা গেল নতুন খবর। এবার ওপার বাংলার আরেক ভাইরাল কন্যা রানু মণ্ডোলের সঙ্গে যৌথভাবে একটি গানে কঠ দিয়েছেন বগুড়ার আশরাফুল আলম। জানা গেছে এই গানের নাম ‘তুমি ছাড়া আমি।

শনিবার সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে এই গান রেকর্ডিং করা হয়েছে। গানটি লিখেছেন, নজরুল কবির। সুর করেছেন এফ এ প্রীতম। সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিংকরেছেন দেব ও নৃপাংশু শেখর।

রাণু মণ্ডলের সঙ্গে গাওয়া প্রসঙ্গে হিরো আলম কলকাতা থেকে বলেন, ‘রানু দিদি তো সত্যিকার অর্থে ভালো গায়িকা। তার কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশামিয়া এসেছেন, তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে আমি গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কলকাতায় এসে দুটি গান করেছি, দুটি গানই ভালো হবে। ’

গানটি যৌথভাবের প্রযোজনায করেছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। এই গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার (বাচ্ছা)।

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ