ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৪১ অপরাহ্ন

মাহির রেস্টুরেন্ট ফারিশতায় চলছে ইফতার সামগ্রী বিক্রি

চিত্রনায়িকা মাহিয়া মাহি রেস্টুরেন্ট ব্যবসায় মন দিয়েছেন। ঈদুল ফিতরের আগের দিন চাঁদ রাতে তার এ রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। নায়িকা নিজেই এই তথ্য জানালেন। মাহি বলেন, তার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। এরই মধ্যে এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ‘ফারিশতা’ নামের রেস্টুরেন্ট তার কার্যক্রম শুরু করেছে পবিত্র রমজান মাস উপেক্ষে। নানা আইটেমের সুস্বাদু ইফতার সামগ্রী নিয়ে হাজির মাহির রেঁস্তেরা। প্রথম রোজা থেকেই চলছে ইফতার সামগ্রী বিক্রি।

ইফতারি বিক্রির সময় মাহি ফেসবুক লাইভে এসে সকলের কাছে দোয়া চেয়েছেন। তার সঙ্গে রেস্টুরেন্টের টি শার্ট পরে মাহির স্বামী রকিব সরকারকেও দেখা যায়। স্ত্রীর ব্যবসা নিয়ে তিনি নিজেও বেশ উৎফুল্ল।

গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে উত্তর দিকে তেলীপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশে অবস্থিত রেস্টুরেন্টটি আধুনিক সাজে সজ্জিত করা হচ্ছে। চমৎকার ডেকোরেশন দিয়ে সাজানো হচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ