ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

একই মঞ্চে গাইবেন এ আর রহমান মমতাজ ও মাইলস্ ব্যান্ড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চে ‘মুজিব হান্ড্রেড কাপ’ নামে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে নিয়ে কনসার্ট করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

ম্যাচ বাতিল হলেও আগামী ২৯ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কনসার্ট হতে যাচ্ছে। এ আর রহমানের পাশাপাশি এই কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’।

মমতাজ ও মাইলসের সঙ্গীত পরিবেশনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘মমতাজ ও মাইলস এ আর রহমানের কনসার্টে থাকছেন। তারা প্রথম স্লটে পারফর্ম করবেন। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ দর্শকেরাও টিকিট কেটে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ