মুক্তির আগে হয়তো নির্মাতারা ভাবতেই পারেননি এতটা সফল হবে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর থেকেই ব্যবসাসফল সিনেমাটি।
হিন্দি ভাষায় এ সিনেমার অভাবনীয় সাফল্যের পর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, আরও ৪টি ভাষায় মুক্তি দেওয়া হবে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে সিনেমাটি। বলিউডের ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ নিজেই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
তরণ আদর্শ তার টুইটার পোস্টে লিখেছেন, ঘোড়ার মতো ছুটছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। শনিবার নবম দিনে বাকি আট দিনের তুলনায় সবেথেকে বেশি কালেকশন করেছে এই ছবি। দ্বিতীয় উইকেন্ডে ‘বাহুবলি ২’র মতো ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবি।
আশা করা হচ্ছে দশম দিনে ২৮ থেকে ৩০ কোটির ব্যবসা করতে পারে এই ছবি। মুক্তির পর দ্বিতীয় শুক্রবারে ১৯.১৫ কোটি, শনিবার ২৪.৮০ কোটির ব্যবসা করেছে এই ছবি। এখনও পর্যন্ত ১৪১.২৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।



















