ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

শাহরুখ রহস্য রেখেই ‘পাঠান’ মুক্তির তারিখ ঘোষণা

যশরাজ ফিল্মসের বড় বাজেটের ছবি ‘পাঠান’-এ অভিনয় করেছেন শাহরুখ খান এটা চাউর হয় তিন বছর আগে। এরপর ছবির শুটিং শুরু হলেও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। ফলে ২০১৮ সালের পর শাহরুখের বড় পর্দায় ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। যদিও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন ও সালমান খান ছবিতে শাহরুখের অভিনয় করছেন এটা নিশ্চিত করেন। তবে যশরাজের পক্ষ থেকে ঘোষণা আসেনি।

টিজার মুক্তি দিয়ে ছবির তারিখ ঘোষণা দেওয়া হলেও এখনো সমাধান হলো না শাহরুখ-রহস্য। কারণ টিজারে শুধু দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে স্পষ্ট দেখা গেছে, শাহরুখকে রাখা হয়েছে অস্পষ্ট।তবে অভিনেতার অবয়ব দেখেই শাহরুখ-ভক্তদের বুঝতে বাকি নেই, প্রিয় তারকাকে দেখার অপেক্ষা ফুরাচ্ছে। ছবির টিজার শেয়ার করা হয়েছে শাহরুখের অফিশিয়াল টুইটার পেজ থেকেও। তবে নিজে অভিনয় করছেন সে কথা একবারও লেখেননি তিনি।

‘পাঠান’ মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবসে, ২০২৩ সালের ২৫ জানুয়ারি। ছবিতে শাহরুখ, দীপিকা, জন ছাড়াও আছেন ইমরান হাশমি। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। স্পাই-থ্রিলারটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ