ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ন

৪০% ডিসকাউন্টে নিশো-মেহজাবীনের ওয়েবফিল্ম ‘রেডরাম’

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত রেডরাম ওয়েব ফিল্ম টি মুক্তি পেয়েছে। ওটিটি প্লাটফর্ম চরকিতে ৪০% ডিসকাউন্টে মেহজাবীনের প্রথম ওয়েব ফিল্ম দেখতে পারবেন দর্শক।

রেডরাম ওয়েব ফিল্ম টি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চরকিতে মুক্তি দেওয়া হয়।

অভিনেতা মনোজ প্রামানিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, কীভাবে ব্যবহার করবেন ডিসকাউন্ট প্রোমো কোড: চরকির যেকোনো প্যাকেজ সাবস্ক্রিপশন করার সময় পেমেন্ট করার আগে প্রোমো কোডটি এপ্লাই করলে পাওয়া যাবে ৪০% ডিস্কাউন্ট। অফারটি পেতে হলে ওয়েব ব্রাউজার বা এন্ড্রয়েড অ্যাপ দিয়ে লগইন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে।

এর আগে ১০ ফেব্রুয়ারি ওয়েব ফিল্ম টির ট্রেলার মুক্তি দেওয়া হয়।

ভিকি জায়েদ-এর পরিচালনায় ফিল্ম টিতে আরও অভিনয় করেছেন- নাসির উদ্দীন খান ও সালহা খানম নাদিয়াসহ অনেকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ