ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

গুগলের ভুল ধরে পুরস্কার পেলেন ৬৫ কোটি টাকা

ভারতীয় এক সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগলের ভুল ধরিয়ে পেলেন ৬৫ কোটি টাকা। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমর বেশ কয়েকটি ভুল ধরিয়ে দিয়ে তিনি এই পুরস্কার পান। সম্প্রতি গুগলের ব্লগ পোস্ট এ বিষয়ে নিশ্চিত করেছে।

এ ব্লগ পোস্টে গুগল জানায়, আমান পাণ্ডে নামের একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগল-এর একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন। কেবল ২০২১ সালেই গুগল-এর ২৩২টি ভুল ধরেছিলেন তিনি।

আমান এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েট হন। ২০২১ সালেই তিনি বাগসমিরর নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। যদিও গুগলের ভুলত্রুটি ধরা শুরু করেছিলেন ২০১৯ সাল থেকে।

গুগল-এর ভালনারেবিলিটিজ দলের সদস্য সারা জেকবস জানিয়েছেন, ২০১৯ সালেই আমান প্রথম রিপোর্টটি জমা দিয়ে দিয়েছিলেন।। এখনও পর্যন্ত গুগল-এর অ্যান্ড্রয়েড ভালনারেবিলিটিজ রিওয়ার্ড প্রোগ্রামে মোট ২৮০টি রিপোর্ট সাবমিট করেছেন পাণ্ডে, যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকটাই সহায়তা করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ