ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অস্ট্রেলিয়ায় নার্সদের ধর্মঘট

বেতন-ভাতা বৃদ্ধি ও হাসপাতালগুলোতে চলমান স্বাস্থ্যকর্মীর সংকট মোচনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে ধর্মঘটে গেছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির নার্সরা। সোমবার বিকেল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রায় এক দশক পর এই প্রথম কোনো প্রতিবাদ কর্মসূচিতে গেলেন অস্ট্রেলিয়ার নার্সরা; এবং এমন এক সময় তারা ধর্মঘট ঘোষণা করলেন, যখন করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক পরিবর্তিত ধরন ওমিক্রনের প্রভাবে দেশটিতে হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ।

কেবল নিউ সাউথ ওয়েলসেই বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫ লাখ।

সোমবার বিকেলে সিডনির বিভিন্ন সড়কে মিছিল ও সমাবেশ করেন কয়েক হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী। এ সময় তারা হাসপাতাল ও স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রগুলোতে রোগীর অনুপাতে নার্সের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নার্সদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান এবং ঘোষণা দেন— কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘটে থাকবেন তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় শ্রম কর্তৃপক্ষ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স কমিশনের (আইআরসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অস্ট্রেলিয়ার নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগঠনের নেতারা। সেখানে তারা এই দু’টি দাবি উত্থাপনও করেছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ