ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ২:০৯ অপরাহ্ন

দারুণ ফর্মে আছেন সাকিব

কাল শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ রাউন্ড। দুপুর সাড়ে ১২টায় এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিকাল সাড়ে পাঁচটায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দারুণ ফর্মে আছেন সাকিব। তার দল ফরচুন বরিশাল লিগ পর্ব শেষ করেছে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে। নজর কেড়েছেন মুনিম শাহরিয়ার। সাকিব ও মুজিবের নেতৃত্বে বোলিংটাও হচ্ছে দুর্দান্ত। তবে লিগ পর্বে বরিশাল- কুমিল্লা সমানে সমান।

শেষ ম্যাচটায় খুলনার কাছে হারলেও সে ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিশ্রামে ছিলেন অনেকেই। কাটার মাস্টার মুস্তাফিজ আট ম্যাচে ১৭ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। প্রথম সুযোগে ফাইনালে উঠতে মরিয়া ভিক্টোরিয়ান্সরা। খুলনা ও চট্টগ্রাম দুই দলই শেষ দিনে জয় নিয়ে ঢাকাকে টপকে জায়গা পেয়েছে এলিমিনেটর রাউন্ডে। সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত তারাও। শক্তির বিচারে কিছুটা হলেও এগিয়ে খুলনা। তবে চট্টগ্রামের তরুণরা আছেন দারুণ ফর্মে। বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরী নজর কেড়েছেন সবার। এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন বিপিএলের শেষ চার ম্যাচে ও আফগানিস্তান সিরিজে মাঠে ফিরছে দর্শক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ