ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

টুইট সরানোর সর্বোচ্চ আবেদনকারী দেশ জাপান

গত বছরের প্রথমার্ধে টুইট সরানোর সর্বোচ্চ আবেদনকারী দেশ ছিল জাপান। টুইটারের দ্বিবার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২১-এর প্রথমার্ধে টুইট অপসারণের মোট আবেদনের ৪৩ শতাংশ এসেছে জাপান থেকে। খবর কিয়োদো।

যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রোব্লগিং সাইটটির সর্বশেষ দ্বিবার্ষিক প্রতিবেদনে বলা হয়, গত বছর বিভিন্ন কনটেন্ট সরাতে সরকারি প্রতিষ্ঠান ও কৌঁসুলিদের কাছ থেকে অনুরোধ এসেছে ৪৩ হাজার ৩৮৭টি। এর মধ্যে জাপানেরই ছিল ১৮ হাজার ৫১৮টি।

প্রতিবেদনে বলা হয়, জাপানের করা আবেদনের ৯৩ শতাংশই ছিল মাদক, অশ্লীলতা ও আর্থিক অপরাধসংক্রান্ত। গত বছরের প্রথমার্ধে জাপানের আবেদনের পরিমাণ ২০২০ সালের দ্বিতীয়ার্ধ থেকে ১১ শতাংশ বেড়েছে। ২০২০ সালের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে টুইট সরাতে সর্বোচ্চ আবেদনকারী দেশ ছিল জাপান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর টুইটারের দ্বিতীয় সর্বোচ্চ বাজার জাপান।

টুইটারের দ্বিবার্ষিক প্রতিবেদনে বলা হয়, কনটেন্ট সরাতে ৯৫ শতাংশ আবেদন এসেছে চারটি দেশ থেকে। জাপানসহ অন্য দেশগুলো হচ্ছে রাশিয়া, তুরস্ক ও ভারত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ