ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দেখতে আইফোন ১৩, দামে একেবারেই সস্তা

দেখতে হুবহু যেন আইফোন ১৩। এমনই এক স্মার্টফোন এনেছে চীনা মোবাইল নির্মাতা সংস্থা জিওনি। হুয়েই সংস্থার অধীনস্থ না হলেও হারমনি অপারেটিং সিস্টেমে চলবে নতুন এ ফোন।

জিওনির নতুন ফোনের নাম জিওনি ১৩ প্রো। ফোনের স্ক্রিন ৬.২৬ ইঞ্চি। এইচডি প্লাস রেজোলিউশন। অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। স্ক্রিন টু বডি রেশিও ৯০.৩। ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার নেই। তবে ফেস আনলকের সুবিধা রয়েছে।

জিওনি ফোনে ভালো ছবি ওঠে। এ ফোনেও আইফোনের আকারের ক্যামেরার গড়ন। রয়েছে এলইডি ফ্লাশ। প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরার তথ্য নেই।

আইফোন ১৩-র মতো জিওনির এ ফোনে ফ্ল্যাট এজ। ডান দিকে ফোনের ধ্বনি বাড়ানো-কমানোর বাটন। পাওয়ার বটন বাঁ দিকে। Unisoc T310 প্রসেসর রয়েছে ফোনটিতে।

ফোনে ৪ জিবি রাম, ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৩৫০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনে। ইউএসবি সি পোর্টে চার্জ করা যাবে। হারমনিওএস-এ চলবে ফোন। হুয়েই মোবাইল সার্ভিস পাওয়া যাবে এতে। জিওনি ১৩প্রো-র দাম চীনে ৫২৯ ইউয়ান। ভারতে দাম পড়েছে প্রায় ৬২০০ টাকা।

ডিপ সি ব্লু, গ্লো গোল্ড, ব্রিলিয়ান্ট পার্পল এবং গ্রাফাইট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে এ স্মার্টফোন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ