ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

দুই ওমরাহর মাঝে ১০ দিন বিরতি নির্ধারিত করলো সৌদি

এবার হাজিরা নিজের ইচ্ছা অনুযায়ী একাধিক ওমরাহ করতে পারবেন না। প্রথমটির পর দ্বিতীয় ওমরাহ করতে চাইলে ১০ দিনের বিরতি দিতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যারা ওমরাহর অনুমতি পেয়েছেন, দ্বিতীয় ওমরাহ করতে চাইলে তাদেরকে ইতমারানা বা তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম ওমরাহ শেষ হওয়ার ১০ দিন পর তারা দ্বিতীয় ওমরাহ করার অনুমতি পাবেন।

সম্প্রতি সৌদি আরবে করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে প্রার্থনাকারীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলাসহ বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর অংশ হিসেবে ওমরাহর ক্ষেত্রে নতুন বিধি আরোপ করা হলো।

এর আগে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে দুই ওমরাহ মাঝে ১৫ দিনের বিরতির নির্দেশ দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। ২০২১ সালের অক্টোবরে এই নির্দেশনা বাতিল করা হয়

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ