ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন

টিকা না নিলে কর্মীদের চাকরিচ্যুত করবে গুগল!

মহামারি করোনাভাইরাস প্রতিরোধক টিকা না নিলে কর্মীদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে গুগল। কর্মীদের টিকা গ্রহণ সম্পর্কিত তথ্য দিতে বলেছে প্রতিষ্ঠানটি। এর ব্যত্যয় ঘটলে বেতনের পাশাপাশি চাকরি হারাতে হতে পারে তাদের।

গুগলের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে সিএনবিসি নিউজ এ খবর জানিয়েছে। নথিতে বলা হয়েছে, টিকার তথ্য দেয়ার বিষয়ে একটি মেমো প্রকাশ করেছে গুগল। যেখানে বলা হয়েছে, কর্মীদের ৩ ডিসেম্বর মধ্যে তাদের টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য দিতে হবে। তাদের টিকা গ্রহণের প্রমাণ সম্পর্কিত নথি আপলোড করতে হবে। কোনো কর্মী যদি চিকিৎসা বা ধর্মীয় কারণে টিকা গ্রহণ করতে না চান, সেক্ষেত্রে তাকে আগে আবেদন করতে হবে বলেও জানানো হয় ওই মেমোতে।

যে সকল কর্মী ১৮ জানুয়ারির মধ্যে টিকা গ্রহণের নিয়ম মেনে চলেননি, তাদের ৩০ দিনের জন্য বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। তারপর ছয় মাস পর্যন্ত বেতন ছাড়া ব্যক্তিগত ছুটিতে রাখা হবে এবং সবশেষে চাকরিচ্যুত করা হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের পক্ষে সিএনবিসি’র প্রতিবেদন সম্পর্কে গুগলের কাছে জানতে চাওয়া হয়। কিন্তু তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে গুগল বলেছে, করোনা টিকার জন্য আমরা আমাদের কর্মীদের সম্ভাব্য সব রকম সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ