সিয়াটলভিত্তিক ভিডিও গেম ডেভেলপার প্রতিষ্ঠান ভালকিরি এন্টারটেইনমেন্ট অধিগ্রহণ করেছে সনি। অধিগ্রহণের আর্থিক লেনদেন-সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি।
২০০২ সালে যাত্রা করে ভালকিরি। এটি অন্যান্য গেম নির্মাতা প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সনি, মাইক্রোসফট ও রায়টের সঙ্গে গড অব ওয়ার, হালো ইনফিনিট ও ভ্যালোরান্টের মতো গেমের উন্নয়নে কাজ করেছে।
অধিগ্রহণের আগে সনির সান্তা মনিকা স্টুডিওর সঙ্গে গড অব ওয়ার: রাগনারক নিয়ে কাজ করছিল। এনগ্যাজেট


















