প্রটোটাইপ উন্মোচনের প্রায় তিন বছর পর প্রথম ফ্লাগশিপ ফোল্ডেবল ফোন নিয়ে এল অপো। ফাইন্ড এন নামের ফোনটি দেখতে অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড সিরিজের মতো।
এক বিবৃতিতে চীনা স্মার্টফোন বিক্রেতা কোম্পানিটি জানায়, গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) প্রায় চার বছর ব্যয়ের পর ফোনটি আনা হচ্ছে। ১৫ ডিসেম্বর অপো ইনো ডেতে ফোনটি উন্মোচন করা হবে।
ফাইন্ড এন ফোনটিতে কোন প্রসেসর, ডিসপ্লে ব্যবহার হবে—এ বিষয়টি প্রকাশ করেনি অপো। টুইটারসহ অন্যান্য সোস্যাল হ্যান্ডেলে কেবল একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এনগ্যাজেট


















