ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

আসিফের নতুন গান ‘মুনিয়ারে মুনিয়া’

সবসময় সবকিছুর জন্ম হয়না, ‘মুনিয়া রে মুনিয়া’র জন্মটা আমার কাছে একটু অন্যরকম। ‘ও প্রিয় তুমি কোথায়’ গানের পর সর্ম্পূণ আত্মতৃপ্তির একটি গান এটি। আসিফ আকবরের নতুন গান ‘মুনিয়ারে মুনিয়া’ নিয়ে এভাবেই নিজের অনুভুতি ব্যক্ত করলেন গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

আসিফ আর ইথুন বাবুর গানের বোঝাপড়া সবসময় একটু আলাদা হয়ে থাকে তারই ধারাবাহিকতায় চূড়ান্তপর্বে তৈরি হয়েছে ‌ এই গান। ‌’মুনিয়ারে মুনিয়া’ সম্পূর্ণ মিউজিক ওম স্টুডিও কলকাতায় করা হয়েছে।

সম্প্রতি ইথুন বাবু তার ফেসবুক প্রফাইলে আসিফ আকরবের সাথে কেক কাটার একটি ছবি পোস্ট করেন। সেই ছবি ভক্ত শ্রোতাদের মাঝে ব্যপক সারা ফেলে। মুলত: এটাই ছিলো ‘মুনিয়ারে মুনিয়া’ গানের মহরত।

আসিফ আকবর জানালেন, ইথুন বাবু ভাইয়ের গান কখন কি হয়ে যায় তা বলা খুবই মুশকিল। ‘মুনিয়ারে মুনিয়া’ গান আমি চরম আশাবাদী। কারন এধরনের গান অনেকদিন পরে গাইলাম। ভক্ত শ্রোতাদের ভালোবাসা আমি সব সময় আমার হৃদয় মাঝে ধারন করি। সাউন্ডটেকের ব্যানারে খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘মুনিয়ারে মুনিয়া’।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ