ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

বিনোদিনী’র পরে সাব্বির নাসির-শম্পা বিশ্বাসের কণ্ঠে আসছে নতুন গান

বাংলাদেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির এবং কলকাতার ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা শম্পা বিশ্বাসের নতুন গান আসছে। তাদের নিয়ে গত এপ্রিলে এক সুতোয় বাঁধেন প্লাবন কোরেশী। দুই বাংলার এই দুই শিল্পীকে নিয়ে তিনি তৈরি করেছিলেন ‘বিনোদিনী রাই’। যা খুব সফল হয়। যা দুই বাংলায় ব্যাপক দর্শক সমাদৃত হয় ।

সাড়া ফেলা এ গানের পর নতুন খবর হলো, নতুন আরও দুটি গান নিয়ে শ্রোতাদের জন্য হাজির হতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পী। নতুন দুটি গানের আপাতত শিরোনাম রাখা হয়েছে ‘হারমনি বাজাও’ এবং অন্যটি ‘ধন্য ধন্য’।

গান দু’টির কথা ও সুর করছেন প্লাবন কোরেশী। নতুন গানের বিষয়ে প্লাবন কোরেশী বলেন, ‘‘বিনোদিনী রাই’ যখন সফল হলো তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা তিনজন মিলে আরও কিছু ভালো গান শ্রোতাদের উপহার দেবার চেষ্টা করতে পারি। শ্রোতারাই আমাদের প্রেরণার উৎস।

আমি নতুন গানে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতারাই সবশেষ রায়টা দেবেন।’

সাব্বির নাসির বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক। যার সুরে মাতাল পুরো দেশবাসী। ফোক ধরণের গানে ফিদা সবাই। দর্শক শ্রোতা মানুষের কাছে প্রিয়মুখ নাসির বিভিন্ন ধাঁচের গান দিয়ে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি তার গানের সুর দিয়ে মন জয় করে নিয়েছে দেশ ও দেশের বাহিরের কোটি কোটি মানুষের মনকে। পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার।

মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাব্বির নাসির। যেটি বিগত ৩২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

নতুন গান প্রসঙ্গে জনপ্রিয় গায়ক সাব্বির নাসির বলেন, ‘ফোক ঘরনার গান এগুলো। তবে প্রেমও থাকবে। আগের গানেও প্লাবন দা অনেক সুন্দর সুন্দর উপমা ব্যবহার করেছেন। এবারের নতুন গানেও সেই চমক থাকছে। এবারের গানে মহাকালীন বাস্তবতা নিয়ে আসা হয়েছে। আমার বিশ্বাস, গান দুটি প্রকাশের পর শ্রোতা-দর্শকরা আগের গানের মতই পছন্দ করবেন।’

কলকাতার শম্পা বিশ্বাস নতুন গানের বিষয়ে বলেন, ‘যে ধরনের গান আমি করতে অভ্যস্ত সেই ধারার গানের শিল্পী, সুরকার ও গীতিকারের সাথে কাজ করতে আমার বেশ ভালোলাগে। আর সেই কাজ করার জায়গাটা এবং সফল হবার বিষয়টির সাথে প্লাবন দা এবং সাব্বির ভাই অবশ্যই জড়িত। কারণ তাদের হাত ধরেই আমার বাংলাদেশে কাজ করা। আশা করি, নতুন দুটি গান সকলের ভালো লাগবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ